বন ও পরিবেশ প্রতিমন্ত্রীর সাথে সাকজেএফ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ

সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিষ্ট ফোরাম (সাকজেএফ) এর প্রতিনিধিরা আজ বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।সাক্ষাৎকালে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ফোরামের মহাসচিব কেরামত উল্লাহ বিপ্লব। বৈঠকে জলবায়ু পরিবর্তন, পরিবেশ সংরক্ষণ এবং বাংলাদেশের অভিযোজন ও সাফল্যের গল্প দেশ-বিদেশে আরও কার্যকরভাবে তুলে ধরতে সরকার ও গণমাধ্যমের মধ্যে সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিষ্ট ফোরামের পক্ষ থেকে সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন, জলবায়ু বিষয়ক আন্তর্জাতিক সহযোগিতা, মাঠপর্যায়ে তথ্যভিত্তিক প্রতিবেদন তৈরির সুযোগ বৃদ্ধি এবং বাংলাদেশকে আঞ্চলিক জলবায়ু যোগাযোগের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠায় কয়েকটি প্রস্তাব উপস্থাপন করা হয়।
এছাড়া বাংলাদেশের বন, পরিবেশ, জীববৈচিত্র্য, জলবায়ু অভিযোজন এবং টেকসই উন্নয়নের বিভিন্ন উদ্যোগ আন্তর্জাতিক মানের ডকুমেন্টারির মাধ্যমে বিশ্বব্যাপী তুলে ধরার কথা বলা হয়।
প্রতিমন্ত্রী প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন এবং জলবায়ু সচেতনতা বৃদ্ধিতে সাংবাদিক ও গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। ভবিষ্যতে এ বিষয়ে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।