হাই লাইটস
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকে জব সার্কুলার, অনলাইনে আবেদন করুন

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শরিয়াহভিত্তিক বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি হেড অব এসএমই বিজনেস পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৯ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৫ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, ক্রেডিট কার্ড, গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব বোনাস, বৈশাখী বোনাস, আসবাবপত্র ভাতাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।