
রাজধানীর রামপুরা ব্রিজের নিচে ভাসমান অবস্থায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মো. আলম মুন্সি। বয়স ৭২ বছর।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১ টার দিকে রামপুরা ব্রিজের নিচে মরদেহটি ভাসতে দেখা যায়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
রামপুরা থানার ওসি জাহাঙ্গীর আলম ঢাকা পোস্টকে বলেন, রামপুরা ব্রিজের নিচে একটি মরদেহ ভাসতে থাকার খবর পায় পুলিশ। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের একটি দল। পরে সেখান থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
ওসি বলেন, ব্রিজের নিচে মরদেহটির অবস্থানের কারণে সেটি উদ্ধার করতে কিছুটা সময় লেগেছে। মরদেহের পরিচয় সনাক্ত করা হয়েছে। তার নাম আলম মুন্সি। তার বাড়ি বরিশাল ভান্ডারিয়ায়। নিহতের পরিবারকে খোঁজ করা হচ্ছে।