আইফেল টাওয়ার—এই নাম শুনলেই যেন চোখের সামনে ভেসে ওঠে পৃথিবীর এক বিস্ময়কর প্রতীক। প্রেম, সৌন্দর্য, স্থাপত্য—সবকিছুর এক অদ্ভুত মিলন যেন এই লোহার দৈত্যের শরীরে। ফ্রান্সে এসে টাওয়ার না দেখা মানে যেন ভ্রমণটাই অপূর্ণ রয়ে গেল। আজকের যুগে তো সেলফি, দু’হাত বাড়িয়ে ছবি তোলা কিংবা টাওয়ারের দিকে তাকিয়ে পোজ দেওয়া—সবই প্রায় নিয়মের মতো। সোশ্যাল মিডিয়াতে প্রমাণ রাখতেই হবে! আমি-ও এর ব্যতিক্রম নই। ২০২৩ সালে প্রথমবার যখন ফ্রান্সে এসেছিলাম, তখনও একাধিকবার গিয়েছিলাম। আর এবার এখানে থিতু হওয়ার চেষ্টার সময়, আবারও যেন নতুন করে সেই পুরনো মুগ্ধতা ফিরে এল। তবে এই নভেম্বরের সফরটা…