খেলালিড নিউজ

যে কারণে সাকিবের নাম তোলা হয়নি নিলামে

আগামী ডিসেম্বরে মাঠে গড়াতে যাচ্ছে বিসিবির আয়োজিত ঘরোয়ার নতুন টুর্নামেন্ট ডমেস্টিক থ্রি। যার শুরুটা হবে টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে। টুর্নামেন্টের আগে আজ অনুষ্ঠিত হচ্ছে তিন বছরের জন্য নিলাম। পাঁচ ক্যাটাগরিতে নিলামের চূড়ান্ত তালিকায় সুযোগ পেয়েছেন বাংলাদেশের ২৮১ জন ক্রিকেটার।

যেখানে ডি থ্রি টুর্নামেন্টের নিলামে ‘বি’ ক্যাটাগরিতে ছিলেন টাইগার পেসার তানজিম হাসান সাকিব। তবে ডানহাতি এই পেসারের নাম তোলা হয়নি নিলামের টেবিলে।

চোটের কারণে লম্বা সময় ধরে মাঠের বাইরে থাকা এই পেসার বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন। তাই অনুমিত ভাবেই তাকে রাখা হয়নি।

জানা গেছে, টি-টোয়েন্টিতে খেলতে পারবেন না তানজিম সাকিব। তবে ডি থ্রি টুর্নামেন্টের পরের দুই সংস্করণে পাওয়া যাবে তাকে। শঙ্কা থাকায় ‘বি’ ক্যাটাগরিতে থাকার পরও সাকিবের নাম তোলা হয়নি। জানা গেছে, দুই ফরম্যাটের জন্য অ্যাভেইলেবল থাকায় পরবর্তীতে আবার তোলা হবে সাকিবের নাম।

Back to top button