আন্তর্জাতিকলিড নিউজ

মক্কা জোট : সৌদি, তুরস্ক আর পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান

আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা করতে মক্কা প্রতিরক্ষা জোটের তিন শরিক সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্কের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে তেহরান। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের উপ-সচিব আলী বাঘেরি কানি এ তথ্য নিশ্চিত করেছেন।

২৬ অক্টোবর (মঙ্গলবার) তেহরানে এ বৈঠক হবে উল্লেখ করে সাক্ষাৎকারে বাঘেরি কানি বলেছেন,“চারপক্ষীয় এ বৈঠকটি দীর্ঘস্থায়ী আঞ্চলিক নিরাপত্তা গড়ে তোলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ও কার্যকর পদক্ষেপ হতে পারে। আমরা আশা করি, এই উদ্যোগটি একটি স্থিতিশীল অঞ্চল প্রতিষ্ঠায় অবদান রাখবে।”

উল্লেখ্য, ফেব্রুয়ারি মাস থেকে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়েছে। সে সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর আকস্মিক হামলা চালায়; অথচ ঠিক সেই সময়েই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চলছিল।

যুদ্ধ শুরুর পর থেকে ইরান হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণ দাবি করেছে এবং অনুমতি ছাড়া কোনো জাহাজ পার হওয়ার চেষ্টা করলেই সেগুলোকে লক্ষ্যবস্তু বানিয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর পাল্টা নৌ-অবরোধ আরোপ করেছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কূটনৈতিক প্রচেষ্টা বর্তমানে স্থবির হয়ে আছে; বিশেষ করে জুন মাসে একটি সমঝোতা চুক্তি ভেস্তে যাওয়ার পর থেকে, যা এই সংঘাতের স্থায়ী সমাধানের পথ তৈরি করতে পারত।

উপরন্তু এখন এ যুদ্ধ এখন পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে ছড়িয়ে পড়েছে, যার মধ্যে ইয়েমেনে সৌদি আরব এবং ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যকার লড়াইও ঢুকে গেছে।

 

Back to top button