রাজনীতিলিড নিউজ

আসিফ আকবরের গাড়িতে গুলি : জড়িতদের গ্রেপ্তার-শাস্তি দাবি এবি পার্টির

জনপ্রিয় সংগীতশিল্পী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

তারা আরও বলেন, অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা, জবাবদিহি এবং আইনের নিরপেক্ষ প্রয়োগ নিশ্চিত করা জরুরি। অপরাধী যেই হোক, তার পরিচয় বা প্রভাব বিবেচনা না করে আইনের আওতায় আনতে হবে। এ ধরনের ঘটনার পর কেবল আশ্বাস নয়, দৃশ্যমান তদন্ত ও আইনগত পদক্ষেপের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে।

বিবৃতিতে তারা অবিলম্বে গুলিবর্ষণের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে সংগীতশিল্পী আসিফ আকবর ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

 

Back to top button