হরমুজে জাহাজ চালানোর চেষ্টা করলে মার্কিন ঘাঁটিকে টার্গেট করা হবে

হরমুজ প্রণালিতে ইরানের অনুমোদনবিহীন রুট দিয়ে জাহাজ চালানোর চেষ্টা করলে মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের নৌ কমান্ড।
ঘাঁটিতে হামলার ইঙ্গিত দিয়ে বিপ্লবী গার্ডের নৌ কমান্ড আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) বলেছে, “যুক্তরাষ্ট্রের আগ্রাসনকারী সেনাবাহিনীকে অবশ্যই বুঝতে হবে, যদি এটি অব্যাহত থাকে, তাহলে প্রতিরোধ আগ্রাসনকারীদের এ অঞ্চলের ঘাঁটি পর্যন্ত বিস্তৃত হবে। এটি একটি সিরিয়াস সতর্কতা।”
গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকেই হরমুজ প্রণালিতে অবরোধ আরোপ করে রেখেছে ইরান। অপরদিকে যুক্তরাষ্ট্র পাল্টা নৌ-অবরোধ আরোপ করে রেখেছে। ফলে হরমুজ দিয়ে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটছে।
তবে তা সত্ত্বেও ছোট ছোট জাহাজে করে আরব দেশগুলোর তেল হরমুজ দিয়ে বের হচ্ছিল। এমনকি সেপ্টেম্বরে তেল সরবরাহের পরিমাণ যুদ্ধ পরবর্তী সময়ের পর্যায়ে পৌঁছেছিল। এরপর থেকেই ইরান ছোট জাহাজ লক্ষ্য করে হামলা শুরু করে।