আন্তর্জাতিকলিড নিউজ

বৈঠকের আগে পাকিস্তানে কেন মার্কিন সামরিক বিমান?

ইরানের সঙ্গে বৈঠকের আগে পাকিস্তানের ইসলামাদে কমপক্ষে দুইটি মার্কিন সামরিক বিমান নেমেছে। ধারণা করা হচ্ছে, এতে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল ছিল। রোববার রাতে বিমান দুটি পাকিস্তানের মাটিতে অবতরণ করে।

তুরস্কের বার্তা সংস্থা আনাদলু এজেন্সিকে পাকিস্তানের একাধিক সূত্র জানায়, ইরানের সঙ্গে সম্ভাব্য দ্বিতীয় দফার গুরুত্বপূর্ণ বৈঠকের আগে এই প্রতিনিধিরা সেখানে পৌঁছান। বিমানগুলো ইসলামাবাদে অবতরণের পর প্রতিনিধিরা একটি পাঁচতারকা হোটেলে যান বলে অন্তত তিনটি সূত্র নিশ্চিত করেছে।

একটি ফ্লাইট-ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্যের বরাতে জিও নিউজ জানিয়েছে, এটি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের সম্ভাব্য সফরের প্রস্তুতির অংশ। বড় আকারের মার্কিন বিমানবাহিনীর সি-১৭ গ্লোবমাস্টার ১১১ বিমানগুলো সরঞ্জাম বহন করে নূর খান এয়ারবেসে অবতরণ করেছে।

Back to top button