আন্তর্জাতিকহাই লাইটস
ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে অনুভূত হওয়া এই ভূ-কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৫। তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
পাকিস্তানের জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৭টা ৪৪ মিনিটে ইসলামাবাদ ও আশপাশের এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫।
ভূমিকম্পের সময় অনেক মানুষ আতঙ্কে ঘরবাড়ি ও কর্মস্থল ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।