আন্তর্জাতিকলিড নিউজ

ট্রাম্পের হাসপাতালে ভর্তি নিয়ে যা জানাল হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র গুঞ্জন ছড়িয়ে পড়েছে। ৭৯ বছর বয়সি এই নেতাকে ম্যারিল্যান্ডের ‘ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে’ ভর্তি করা হয়েছে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে।  তবে এই গুঞ্জন যে নিছকই গুজব তা স্পষ্ট করেছে হোয়াইট হাউস।

শনিবার (৪ এপ্রিল) সকালে প্রেসিডেন্টের দৈনন্দিন সূচিতে কেবল ‘এক্সিকিউটিভ টাইম’ (ব্যক্তিগত সময়) বরাদ্দ রাখা হয়। এরপর দ্রুতই হোয়াইট হাউস থেকে ‘লিড’ ঘোষণা করা হয়, যার অর্থ সেদিন প্রেসিডেন্ট আর জনসম্মুখে আসবেন না। সপ্তাহান্তের ছুটিতে ট্রাম্পের মতো কর্মচঞ্চল একজন ব্যক্তির এমন হঠাৎ অনুপস্থিতি এবং জনৈক ধারাভাষ্যকার এড ক্রাসেনস্টাইনের একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে আগুনের মতো ছড়িয়ে পড়ে।

গুঞ্জন ওঠে, ওয়াল্টার রিড হাসপাতালের চারপাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং প্রেসিডেন্টকে সেখানে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

Back to top button