হাই লাইটস

ইরানের ছয় পেট্রোকেমিক্যাল কারখানায় বিমান হামলা

ইরানের খুজেস্তান প্রদেশজুড়ে অন্তত ছয়টি পেট্রোকেমিক্যাল কারখানায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এসব হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি অন্তত পাঁচজন আহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

রানের খুজেস্তান প্রদেশজুড়ে অন্তত ছয়টি পেট্রোকেমিক্যাল কারখানায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। ছবি: প্রেস টিভি

প্রতিবেদন মতে, আজ শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টা ৪৫ মিনিটে মাহশাহর শহরের পূর্ব ও পশ্চিমে বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। হামলার শিকার পেট্রোকেমিক্যাল কারখানাগুলো ফজর ১, ফজর ২, রেজাল, আবু আলি, বন্দর এমাম ও আমির কবির।

এক বিবৃতিতে মাহশাহর পেট্রোকেমিক্যাল অঞ্চলের জনসংযোগ বিভাগ জানিয়েছে, সব কর্মীকে কারখানা এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে এবং পুরো অঞ্চলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এরপরও কিছু কর্মী নিহত বা আহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Back to top button