খেলাফোকাসলিড নিউজহাই লাইটস

যে কারণে আইপিএল ছেড়ে পিএসএলে জাম্পা

পিএসএল ছেড়ে আইপিএলে আসার বড় কারণ থাকে অর্থ। তবে কেউ কেউ পিএসএলের বেশি অর্থের চুক্তি ছেড়ে আইপিএলে যোগ দিয়েছেন। সেখানে স্রোতের বিপরীতে গিয়ে আইপিএল ছেড়ে পিএসএলে এসেছেন এই অজি লেগ স্পিনার।

এ প্রসঙ্গে জাম্পা বলেছেন, ‘এবার আইপিএল খেলতে চাইনি। ইচ্ছা ছিল না। তাই নিজেকে সরিয়ে নিয়েছি। সত্যি বলতে আমার মতো ক্রিকেটারের কাছে টাকাটা বড় আকর্ষণ হতে পারে না। দক্ষতাই আসল। তাছাড়া আইপিএল অনেক বড় প্রতিযোগিতা। আমার পক্ষে এত সময় দেওয়া সম্ভব হত বলে মনে হয় না।’

‘ভেবে ছিলাম কয়েক দিন বিরতি নেব। এক মাস আগে পিএসএলের প্রস্তাব পেলাম। তার পর সব কিছু তাড়াতাড়ি হয়ে গেল। যাই হোক প্রতিযোগিতাটা আমি উপভোগ করছি।’

Back to top button