অর্থনীতিলিড নিউজ

দেশীয় তেল-গ্যাস অনুসন্ধানে জোর দেওয়ার আহ্বান

বঙ্গোপসাগরসহ দেশের যেসব স্থানে তেল-গ্যাসের খনি রয়েছে, সেখান থেকে তা উত্তোলন ও ব্যবহারে উদ্যোগ নিতে হবে। এছাড়া, বিদ্যুৎ ও জ্বালানি খাতে নেওয়া বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন বিতর্কিত চুক্তিগুলো পর্যালোচনা করতে হবে।

শনিবার (১৪ মার্চ) পান্থপথে ঢাকা স্ট্রিমের কার্যালয়ে অনুষ্ঠিত ‘বিদ্যুৎ ও জ্বালানি সংকট : ক‍্যাবের ১৩ দফা ও জনপ্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।

আলোচনায় স্বাগত বক্তব্য দেন ঢাকা স্ট্রিমের প্রধান সম্পাদক ইফতেখার মাহমুদ। কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও ঢাকা স্ট্রিমের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ গোলটেবিল বৈঠকে ধারণাপত্র উপস্থাপন করেন ক্যাবের গবেষণা সমন্বয়ক প্রকৌশলী শুভ কিবরিয়া। তিনি এ সময় ১৩ দফা দাবিও উত্থাপন করেন।

Back to top button