জলবায়ু পরিবর্তনলিড নিউজ
সাকজেফ ঢাকা চ্যাপ্টারের ইফতার ও আলোচনা

সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের কেন্দ্রীয় নেতাদের সম্মানে আজ ঢাকার একটি তারকা হোটেলে ইফতার অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটির বাংলাদেশ চ্যাপ্টার। অনুষ্ঠানের অতিথি ছিলেন সংগঠনের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট আসাদুজ্জামান সম্রাট, মহাসচিব কেরামত উল্লাহ বিপ্লব, বাংলাদেশ চ্যাপটারের সভাপতি মাসুম বিল্লাহ, সাধারন সম্পাদক শামসুদ্দিন ইলিয়াস সহ নেতৃবৃন্দ।
সংক্ষিপ্ত আলোচনায় এ বছর দেশের দুটি এলাকায় সাংবাদিকদের ক্লাইমেট প্রশিক্ষণ আয়োজনের লক্ষ্য জানান নেতৃবৃন্দ। এছাড়াও সরকারের মন্ত্রী – প্রতিমন্ত্রী ও এমপিদের নিয়ে ক্লাইমেট টকস আয়োজনের কথাও জানানো হয়।