হাই লাইটস
ইসরায়েলে আজ ইরান ও লেবানন থেকে বড় হামলা হতে পারে

দখলদার ইসরায়েলে আজ রাতে বিস্তৃত ও বড় হামলা চালাতে পারে ইরান ও লেবাননের হিজবুল্লাহ। সংবাদমাধ্যম সিএনএন বুধবার (১১ মার্চ) রাতে এ তথ্য জানিয়েছে।
সিএনএনকে এক ইসরায়েলি সূত্র জানিয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সম্ভাব্য বড় ও বিস্তৃত হামলা নিয়ে রাজনৈতিক ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়েছে আর রাতে বড় হামলা হতে পারে। আর এমন পরিস্থিতিতে নেতানিয়াহু বৈঠকে বসতে যাচ্ছেন।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন এক বিবৃতিতে বলেছেন, যুদ্ধ সংক্রান্ত যে নির্দেশনা সাধারণ মানুষকে দেওয়া হয়েছিল সেখানে কোনো পরিবর্তন আনা হয়নি।
সূত্র: সিএনএন