টেকসই মোবিলিটি নিশ্চিতে বিওয়াইডির বৃহৎ শোরুম এখন তেজগাঁওয়ে

বাংলাদেশে টেকসই যাতায়াত ব্যবস্থা প্রসারে নতুন মাইলফলক স্পর্শ করলো বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকল (এনইভি) প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিওয়াইডি। গতকাল শনিবার ঢাকার তেজগাঁওয়ে অ্যারিস্টো টাওয়ারে ৬,০০০ বর্গফুটের দেশের বৃহত্তম এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করা হয়েছে।
শোরুম উদ্বোধনের পর শেরে বাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ক্রেতাদের হাতে গাড়ির চাবি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওয়াইডি এশিয়া-প্যাসিফিকের ডেপুটি জেনারেল ম্যানেজার কেৎসু ঝ্যাং। তিনি বলেন, “বাংলাদেশ বিওয়াইডির জন্য অত্যন্ত সম্ভাবনাময় বাজার; এই শোরুম আমাদের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতিরই প্রতিফলন।”
সিজি রানার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই আয়োজনটি সম্পন্ন হয়। বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের জানান, শোরুম উদ্বোধন ও গাড়ি হস্তান্তরের মাধ্যমে গ্রাহকদের আস্থা আরও সুদৃঢ় হলো। এই উদ্যোগ দেশের অটোমোটিভ বাজারে পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।