আন্তর্জাতিকলিড নিউজহাই লাইটস

কুয়েতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে যুক্তরাজ্য

যুক্তরাজ্য কুয়েতে তাদের অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ‘র‍্যাপিড সেন্ট্রি’ পাঠানোর ঘোষণা দিয়েছে।  কুয়েতের মিনা আল-আহমাদি তেল শোধনাগারে ড্রোন হামলার প্রেক্ষিতে দেশটির নিরাপত্তা জোরদার করতে ব্রিটেন এই পদক্ষেপ নিয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং কুয়েতের আমির শেখ মিশাল আল-আহমাদ আল-সাবাহর মধ্যে এক ফোনালাপের পর এই প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের সিদ্ধান্ত জানানো হয়।  ফোনালাপের সময় প্রধানমন্ত্রী স্টারমার কুয়েতের তেল শোধনাগারে গত রাতের (৩ এপ্রিল) বেপরোয়া ড্রোন হামলার তীব্র নিন্দা জানান।

Back to top button