বিনোদন

জীবনানন্দ দাশের বায়োপিক নিয়ে ফিরছেন নন্দিত নির্মাতা-প্রযোজক জুটি

‘এ পৃথিবী একবার পায় তারে, পায় নাকো আর’—যেন নিজের কথাটুকুই এভাবে বলে গেলেন জীবনানন্দ দাশ; রূপসী বাংলার কবি। অদ্ভুত এক বিষণ্ণ জীবন পার করে চলে গেছেন রহস্যের অতলে। আর রেখে গেছেন বিশ্ব সাহিত্যের জন্য অফুরান চর্চার খোরাক।সেই জীবনানন্দ দাশকে নিয়ে ফের সিনেমা হতে যাচ্ছে। আর এই সিনেমার নেপথ্যে থাকছেন বাংলার নন্দিত নির্মাতা-প্রযোজক জুটি। নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটি পরিচালনা করবেন বরেণ্য নির্মাতা গৌতম ঘোষ আর প্রযোজনায় হাবিবুর রহমান খান।

এর আগে এই নির্মাতা-প্রযোজক জুটি উপহার দিয়েছেন ‘পদ্মা নদীর মাঝি’, ‘মনের মানুষ’ ও ‘শঙ্খচিল’-এর মতো ক্লাসিক সিনেমা। জীবনানন্দকে নিয়ে ফের এক হচ্ছেন তারা।

Back to top button