‘আপত্তিকর’ ভিডিও নিয়ে ইসরাইলের সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের উত্তেজনা

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং এবং ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে এক ভিডিওকে ঘিরে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।
এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট একটি পুরোনো ঘটনাকে বর্তমান হিসেবে উপস্থাপন করেছেন।
তবে পরে এক্স-এ দেওয়া আরেক পোস্টে নিজের অবস্থান পরিষ্কার করেন লি জে মিয়ং। তিনি বলেন, বিশ্বব্যাপী যে সমালোচনা হচ্ছে, তা মূলত মানবাধিকার ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের উদ্বেগ থেকেই আসছে। অতীতের এমন ঘটনা যেন আর না ঘটে, সেটিও তিনি জোর দিয়ে উল্লেখ করেন।
লি জে মিয়ং বলেন, ‘ভিডিওটিতে ২০২৪ সালের সেপ্টেম্বরের একটি বাস্তব ঘটনা দেখা যাচ্ছে, যা যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস গভীরভাবে উদ্বেগজনক বলে উল্লেখ করেছিল।’
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা, বিশেষ করে জন কিবরি ঘটনাটিকে ‘ঘৃণ্য ও অগ্রহণযোগ্য’ হিসেবে বর্ণনা করেছিলেন।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, ‘এতে কিছুটা স্বস্তি হয়তো এই যে, এটি কোনো জীবিত ব্যক্তিকে নয়, একটি মরদেহকে জড়িত করে। কিন্তু একটি মরদেহও সম্মানের সঙ্গে আচরণের যোগ্য—এ ধরনের আচরণ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।’