আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলা র্যাবের বিরুদ্ধে গুম-ক্রসফায়ার মামলার তদন্তে এখনো কোনো সহায়তা চাওয়া হয়নি। এ বিষয়ে যদি ট্রাইব্যুনাল চান, তবে র্যাবের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা করা হবে।
রবিবার (৫ এপ্রিল) দুপুরে র্যাবের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ এ কথা জানান।
র্যাব থেকে তাদের সহযোগিতা করা হবে কি না, জানতে চাইলে ডিজি বলেন, ‘বিচারপ্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিষয়ে আমাদের কাছে সহযোগিতা চাইলে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আমাদের কাছে যা আছে, তা দেব। কোনো তথ্য না থাকলে আমরা অপারগতা প্রকাশ করব। কিন্তু ট্রাইব্যুনাল এই বিষয়ে এখনো আমাদের সঙ্গে যোগাযোগ করেননি।