আন্তর্জাতিকলিড নিউজ

আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করাটা ভুল ছিল

ইসরাইলের বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির প্রধান ইয়ার গোলান বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরান যুদ্ধের শুরুতে দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার সিদ্ধান্তটি ‘ভুল’ ছিল।

গোলান বলেন, ‘আমি দ্ব্যর্থহীনভাবে মনে করি, খামেনির মতো ব্যক্তিত্বকে হত্যা করাটা ভুল ছিল। তিনি মরার যোগ্য ছিলেন না—এমন নয়, কেবল বিষয়টি ইসরাইল রাষ্ট্রের স্বার্থের অনুকূলে যায়নি।’

এ সময় তিনি উল্লেখ করেন যে খামেনির বয়স হয়েছিল ৮৬ বছর।

ইসরাইলি এই রাজনীতিক দাবি করেন, আলী খামেনির মৃত্যুর পর তার ছেলে মোজতবা খামেনি ক্ষমতা গ্রহণের ফলে ইরান এখন ‘আরও উগ্র ও সহিংস ব্যক্তিদের’ নেতৃত্বে পরিচালিত হচ্ছে।

একই সঙ্গে গোলান ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করে বলেন, তিনি ইরান সরকার পতনের যে ‘অবাস্তব লক্ষ্য’ ঠিক করেছিলেন, তা অর্জিত হয়নি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরাইল গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এর জবাবে তেহরান এই অঞ্চলে মিসাইল ও ড্রোন হামলা চালায় এবং কৌশলগতভাবে হরমুজ প্রণালি বন্ধ করে দেয়।

এই যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা তীব্র আকার ধারণ করে এবং প্রণালি দিয়ে বাণিজ্যিক তেল চলাচল কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে জ্বালানির মূল্য বৃদ্ধি পায়।

পরে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় শত্রুতা থামানো এবং আলোচনার পথ প্রশস্ত করতে গত জুনে ওয়াশিংটন ও তেহরান একটি কাঠামোগত চুক্তি স্বাক্ষর করে।

Back to top button