ঋণঝুঁকি ব্যবস্থাপনায় র্যাপটাস ও গ্লোবাল ব্র্যান্ডের সাথে ইউসিবির চুক্তি

আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান (আইএফআরএস ৯) অনুযায়ী ‘এক্সপেক্টেড ক্রেডিট লস’ (ইসিএল) ভিত্তিক প্রভিশনিং ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। সম্প্রতি ব্যাংকের কর্পোরেট অফিসে র্যাপটাস রেজোলিউট লিমিটেড এবং গ্লোবাল ব্র্যান্ড পিএলসির সাথে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এই চুক্তির মাধ্যমে ইউসিবিতে ‘জিআরসি স্ফিয়ার’ সফটওয়্যার বাস্তবায়ন করা হবে, যা মূল্যস্ফীতি ও সুদের হারের মতো সামষ্টিক অর্থনৈতিক সূচক বিশ্লেষণ করে ঋণের ভবিষ্যৎ ঝুঁকি ও ক্ষতি মূল্যায়নে ভূমিকা রাখবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও নাবিল মুস্তাফিজুর রহমান, র্যাপটাসের সিইও ইউসুপ ফারুক এবং গ্লোবাল ব্র্যান্ডের সিনিয়র জেনারেল ম্যানেজার খন্দকার খালেদ হাসান উপস্থিত ছিলেন। ব্যাংক কর্তৃপক্ষ আশা করছে, এই পদক্ষেপের ফলে ক্রেডিট ঝুঁকি চিহ্নিতকরণ ও পরিচালনায় ইউসিবির সক্ষমতা বৃদ্ধি পাবে এবং আর্থিক প্রতিবেদন আন্তর্জাতিক মানে উন্নীত হবে