হাই লাইটস

একাদশ বিসিএস ফোরামের নতুন কমিটি গঠন

ইসকাটনে একাদশ বিসিএস ফোরামের সভা: নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণারাজধানীর ইসকাটনস্থ বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় ‘একাদশ বিসিএস ফোরাম’-এর নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। রোববার (১ মার্চ) বিকেলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব  শাহরিয়ার কাদের ছিদ্দিকীর সভাপতিত্বে এই সভাটি সম্পন্ন হয়।

সভায় ফোরামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার পর সর্বসম্মতিক্রমে নতুন কমিটি নির্বাচন করা হয়। এতে অবসরপ্রাপ্ত সচিব ডা. মো. ফরিদুল ইসলাম নতুন সভাপতি এবং অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. ইহসানুল হক সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন ভাইস-প্রিন্সিপাল জনাব ডাক্তার আবদুল হানিফ টাব্লু প্রথম সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন।

সভায় উপস্থিত সদস্যবৃন্দ নব-নির্বাচিত এই কমিটিকে আন্তরিক অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে, নতুন নেতৃত্বের অধীনে ফোরামের কার্যক্রম আরও গতিশীল হবে।

উল্লেখ্য, বেইলী রোডস্থ কার্যালয় থেকে প্রেরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে ফোরামের দপ্তর সম্পাদক এ. এফ. এম হায়াতুল্লাহ নতুন কমিটির বিস্তারিত তথ্য নিশ্চিত করেছেন।

Back to top button