কূটনীতি

বোচাগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালন

যোদ্ধা ডেস্কঃ
দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে মানব বন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৯ ডিসেম্বর সকাল ১০টায় বোচাগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি বিরোধী মানব বন্ধন ও র‌্যালী সেতাবগঞ্জ পৌর শহরের প্রধান সড়ক ঘুরে উপজেলা হল রুমে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। উক্ত আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ডালিম সরকার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ মোঃ জুলফিকার হোসেন। আরো বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সেতাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, প্রভাষক আবিদা সুলতানা, মহিলা বিষয়ক কর্মকর্তা জুলেখা বেগম প্রমুখ।

Back to top button