
লাদেশ নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বছরের জন্য বাঁহাতি এই স্পিনারকে অধিনায়কের দায়িত্ব দিয়েছে। আর সহঅধিনায়কের দায়িত্ব পেয়েছেন সোবহানা মোস্তারি। রোববার এই বিবৃতিতে এমনটি জানায় বিসিবি।
আর ২৪ বছর বয়সী সোবহানার মোস্তারি পেলেন নতুন দায়িত্ব। ২০১৯ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকের পর বাংলাদেশের হয়ে ৭২টি ম্যাচ খেলেছেন তিনি।
এই সংস্করণে তার রানও এক হাজার ছাড়িয়েছে। বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে মেয়েদের টি-টোয়েন্টিতে এক হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন সোবহানা। তার আগে এই কীর্তি গড়েছেন নিগার সুলতানা ও ফারজানা হক।
নতুন অধিনায়ক ও সহ-অধিনায়কের সামনে প্রথম চ্যালেঞ্জ আইসিসি উইমেনস ইমার্জিং নেশনস ট্রফি। আগামী ১২ থেকে ২৫ নভেম্বর অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা বাংলাদেশের।