হাই লাইটস

অভিযোগের মুখে কায়রো ছাড়লেন বিদায়ী রাষ্ট্রদূত সামিনা নাজ

বিতর্ক ও প্রশাসনিক অসন্তোষের মুখে প্রায় তিন বছর দায়িত্ব পালন শেষে নিউজিল্যান্ডের ওয়েলিংটনের উদ্দেশ্যে কায়রো ত্যাগ করেছেন মিশরে বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত সামিনা নাজ। সোমবার (৩ আগস্ট) সকাল ১০টা ৪০ মিনিটে তিনি মিশর ত্যাগ করেন।

এর আগে গত ৩০ জুলাই দূতাবাসে আয়োজিত আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনায় কর্মকর্তারা গত তিন বছরে তার বিরুদ্ধে প্রশাসনিক স্বেচ্ছাচারিতা, দুর্নীতির অভিযোগ ও বিধিবহির্ভূত সিদ্ধান্তের অসন্তোষ তুলে ধরলে সংবর্ধনা বয়কট করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন রাষ্ট্রদূত। পরবর্তীতে শেষ কর্মদিবস রোববারেও (২ আগস্ট) তিনি কার্যালয়ে উপস্থিত হননি।

২০২৩ সালের অক্টোবরে দায়িত্ব গ্রহণের পর থেকেই তার বিরুদ্ধে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পাসপোর্ট সংশোধন, নথি সত্যায়নসহ জরুরি কনস্যুলার সেবায় দীর্ঘ বিলম্বের অভিযোগ তোলেন প্রবাসীরা। তার প্রস্থানে প্রবাসী বাংলাদেশি ও শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি দেখা গেছে। প্রবাসীরা অতীতের এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং নতুন রাষ্ট্রদূতের অধীনে জবাবদিহিমূলক সেবার দাবি জানিয়েছেন।

Back to top button