আন্তর্জাতিক
ধ্বংস করা মার্কিন বিমানের নতুন তথ্য প্রকাশ করল ইরান

ইরানের দক্ষিণ ইসফাহানের এলাকায় আমেরিকান বিধ্বস্ত বিমানের দৃশ্য এবং ভূপাতিত সি-১৩০ বিমানের পাইলটের নথি সংবলিত একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির আইন-প্রয়োগকারী বাহিনী (ফরাজা)।
দক্ষিণ ইসফাহান অঞ্চলে আমেরিকান সি-১৩০ সহায়ক বিমান ধ্বংস হওয়ার খবরের পর, ইরানি পুলিশ এই অঞ্চলে শত্রু বিমান মোকাবিলার কার্যক্রমের নতুন ছবি প্রকাশ করেছে।
ফরাজা জানিয়েছে, আমেরিকার আগ্রাসী বাহিনীর একটি সহায়ক বিমান গত ৫ এপ্রিল পুলিশের বিশেষ ইউনিটের সদস্যদের গুলিতে ধ্বংস হয়েছে।