আন্তর্জাতিক

কুয়েতে বিমান ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, ১৫ মার্কিন সেনা আহত

কুয়েতে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের রাতের ড্রোন হামলায় ১৫ জন মার্কিন সেনা আহত হয়েছেন। এতে চলমান আঞ্চলিক সংঘাত আরও তীব্র হয়েছে।  খবর সামা টিভির।

আলি আল সালেম বিমান ঘাঁটিতে এ হামলা করা হয়।  ঘাঁটিটি ইরাক সীমান্ত থেকে প্রায় ৩৭ কিলোমিটার দূরে অবস্থিত এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র।

মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, আহতদের বেশিরভাগই চিকিৎসা নিয়ে আবার দায়িত্বে ফিরে গেছেন।

Back to top button