হাই লাইটস

‘তোমরা ইতিহাস গড়েছ’—আর্টেমিস নভোচারীদের প্রশংসায় ট্রাম্প

চাঁদকে প্রদক্ষিণরত আর্টেমিস মিশনের নভোচারীদের ‘ইতিহাস’ গড়ার জন্য অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (৬ এপ্রিল) তাদের সঙ্গে ফোনে কথা বলার সময় ট্রাম্প বলেন, এই অর্জনে পুরো আমেরিকা আজ সত্যি খুব গর্বিত। খবর এএফপি।

নভোচারীদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, ‘আপনারা সবাই বর্তমান সময়ের একেকজন সত্যিকারের অগ্রপথিক।’ পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদকে ঘিরে ১০ দিনের এই ঐতিহাসিক মিশনে রয়েছেন তিন মার্কিন ও এক কানাডীয় নভোচারী। কথা বলার এক পর্যায়ে তাঁদের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন প্রেসিডেন্ট।

নভোচারীদের সাহসিকতার প্রশংসা করে তিনি আরও বলেন, ‘আপনারা যা করছেন, তার জন্য অসীম সাহসের প্রয়োজন।’

Back to top button