হাই লাইটস

বুশেহর পারমাণবিক স্থাপনায় হামলা, কড়া হুঁশিয়ারি রাশিয়ার

ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চতুর্থবার যৌথভাবে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। হামলায় স্থাপনার লোহার আঘাতে একজন নিহত হয়েছে বলে ইরানি কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে  ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আএইএ) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

আএইএ জানিয়েছে যে, শনিবার (৪ এপ্রিলে) যুক্তরাষ্ট্রে হামলার পর স্থাপনাটির আশপাশে তেজস্ক্রিয়তার মাত্রা বাড়েনি। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় কড়া হুঁশিয়ারি দিয়ে এ ধরনের হামলা অবিলম্বে বন্ধের আহ্বানও জানায় রাশিয়া।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ‘আমরা এই অশুভ কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই, যার ফলে প্রাণহানি ঘটেছে।’

তিনি আরো বলেন, ‘বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।’

পারমাণবিক কেন্দ্রে হামলার সমালোচনা করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেছেন, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বুশেহর স্থাপনায় চারবার ‘বোমা হামলা’ চালানো হয়েছে। স্থাপনাটির নিরাপত্তা জোরদারে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তিনি।

Back to top button