আন্তর্জাতিকলিড নিউজ

ফ্রান্সে পৌরসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ চলছে

ফ্রান্সে উৎসবমুখর পরিবেশে দুই ধাপের পৌরসভা (মিউনিসিপ্যাল) নির্বাচনের প্রথম পর্বের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ মার্চ ) স্থানীয় সময় সকাল থেকে ভোটাররা তাদের রায় প্রদানের জন্য ভোটকেন্দ্রে উপস্থিত হচ্ছেন। নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২২ মার্চ।

ফ্রান্সের নির্বাচনী নিয়ম অনুযায়ী, প্রথম ধাপের ভোটগ্রহণে কোনো দল বা প্যানেল যদি ৫০ শতাংশের বেশি ভোট নিশ্চিত করতে পারে, তবে তারা সরাসরি বিজয়ী ঘোষিত হবে। তবে কোনো পক্ষই এককভাবে ৫০ শতাংশ ভোট পেতে ব্যর্থ হলে, শীর্ষ প্রার্থীদের নিয়ে আগামী ২২ মার্চ দ্বিতীয় ধাপের চূড়ান্ত লড়াই অনুষ্ঠিত হবে।

ফ্রান্সের ল্যু খুঁজো শহরের নির্বাচনী সেন্টার থেকে প্রবাসী সাংবাদিক শাহাবুদ্দিন শুভ জানান, ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় সরকার গঠনের এই গুরুত্বপূর্ণ নির্বাচনে বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশীদেরও পরোক্ষ ও প্রত্যক্ষ অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। শহরটির প্রশাসনিক উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে এই নির্বাচনের ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Back to top button