লাইফস্টাইলসারাদেশ
ডিপ্লোমা প্রকৌশলীদের দেশ পুনর্গঠনে এগিয়ে আসার আহ্বান
ডিপ্লোমা প্রকৌশলীদের দেশ পুনর্গঠনে এগিয়ে আসার আহ্বান
রাজধানীর কাকরাইলস্থ আইডিইবি মিলনায়তনে ৪ মার্চ, বুধবার বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি)-র উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
“বিএনপি’র ভূমিধস বিজয়ে সরকার গঠন করায়, দেশের উন্নয়নে ডিপ্লোমা প্রকৌশলীদের করণীয়” শীর্ষক এই আয়োজনের সমন্বয়ক ও ডিইএবি-র কেন্দ্রীয় আহ্বায়ক প্রকৌশলী মো. হানিফ বলেন, “জাতীয়তাবাদী শক্তির ঐতিহাসিক বিজয়ের পর দেশ পুনর্গঠনের গুরুদায়িত্ব এখন আমাদের কাঁধে। আধুনিক বাংলাদেশ গড়তে ডিপ্লোমা প্রকৌশলীদের কারিগরি দক্ষতা কাজে লাগিয়ে সামনের সারি থেকে নেতৃত্ব দিতে হবে।”
অনুষ্ঠান শেষে প্রকৌশলী মো. হানিফ ডিইএবি-র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রকৌশলীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।