হাই লাইটস

জাতীয় সংসদের হুইপ নিযুক্ত হলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু

duluনাটোর-২ (নাটোর সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য এবং সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু জাতীয় সংসদের হুইপ পদে নিযুক্ত হয়েছেন। সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, ‘The Bangladesh (Whips) Order, 1972’-এর ৩(১) অনুচ্ছেদের বিধান অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ মোট ৬ জনকে ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ হিসেবে নিযুক্ত করেছেন।

দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে সাবেক এই উপমন্ত্রীর নতুন এই দায়িত্ব প্রাপ্তিতে তাঁর নির্বাচনী এলাকা নাটোর ও নলডাঙ্গার নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। অভিজ্ঞ এই রাজনীতিবিদের সংসদীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ তৈরি হলো এই নিয়োগের মাধ্যমে।

Back to top button